ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী Logo কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত অনেকে Logo তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo পুলিশ জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি Logo স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর Logo মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের ‘অ্যাকশন’ Logo ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী Logo টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo কুষ্টিয়াকে লালন নগরী হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতিমন্ত্রী Logo শিগগিরই অপ্রতিম হত্যা মামলার চার্জশিট : কুমিল্লা পুলিশ সুপার

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপচালক রিয়াজ পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-৭৭০০) নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান হঠাৎ হার্ডব্রেক করে। এ সময় পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে পিকআপচালক রিয়াজ গুরুতর আহত হন। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মো. আসাদুজ্জামান জানান, ভোরে সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়।

এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, চালক নিহত

আপডেট সময় ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬