ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ Logo কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে পোলট্রি ফিড শিল্প Logo অভিজিতের পর নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ Logo নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ Logo ভারতে সরকার বিরোধী জোটে থালাপতি বিজয়ের দল, নামছেন বিক্ষোভে Logo দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না Logo ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার Logo রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে

তিন মাসের ভ্যাট রিটার্ন ২৫ অক্টোবর পর্যন্ত দাখিল করা যাবে

জুলাই–সেপ্টেম্বর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন সময়সীমা অনুযায়ী তিন কর মেয়াদের রিটার্ন ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মো. মাসুদুর রহমান সই করা এক আদেশে বিষয়টি জানা গেছে।

আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিল-সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। এ লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, জারি করা হয়েছে। নতুন বিধান কার্যকর করতে eVAT সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে।

এ প্রেক্ষাপটে জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এনবিআরের এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত সুদ বা জরিমানা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাসের ভ্যাট রিটার্ন ২৫ অক্টোবর পর্যন্ত দাখিল করা যাবে

আপডেট সময় ০৫:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬