ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। প্রতি বছর দিবসটি সাধারণ ছুটি হিসেবে পালন করা হবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে দিনটিতে সাধারণ ছুটি থাকবে।

এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি অফিস খোলা থাকবে।

২২ অক্টোবর ছুটি ঘোষণার ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

আপডেট সময় ১০:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬