ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল করে প্রয়োজনীয় নোটিফিকেশন মুছে ফেলেছেন? ফিরিয়ে আনবেন যেভাবে

ফোনে আসা গুরুত্বপূর্ণ কোনো নোটিফিকেশন ভুল করে মুছে ফেললে অনেকেই চিন্তায় পড়ে যান। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি বিশেষ ফিচারের মাধ্যমে মুছে ফেলা নোটিফিকেশনের রেকর্ড আবার দেখা যায়। ফিচারটির নাম নোটিফিকেশন হিস্ট্রি।

নোটিফিকেশন হিস্ট্রি ফোনে আসা বিভিন্ন নোটিফিকেশনের রেকর্ড সংরক্ষণ করে। ফলে কোনো প্রয়োজনীয় নোটিফিকেশন ভুল করে সোয়াইপ করে সরিয়ে ফেললেও পরে সেটি আবার দেখা সম্ভব। তবে এ ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ—নোটিফিকেশন হিস্ট্রি আগে থেকেই চালু করে রাখতে হবে। ফিচারটি বন্ধ থাকা অবস্থায় মুছে যাওয়া পুরোনো নোটিফিকেশন পরে আর দেখা যাবে না।

যেভাবে চালু করবেন

ফোনের সেটিংস খুলে নোটিফিকেশনস বিভাগে যেতে হবে। এরপর নোটিফিকেশন হিস্ট্রি অপশনটি খুঁজে বের করে ইউজ নোটিফিকেশন হিস্ট্রি চালু করতে হবে। ফিচারটি চালু হওয়ার পর থেকে ফোনে আসা নোটিফিকেশনগুলোর রেকর্ড সংরক্ষণ হতে থাকবে।

মুছে ফেলা নোটিফিকেশন দেখবেন যেভাবে

কোনো নোটিফিকেশন ভুল করে মুছে ফেললে আবার সেটিংস > নোটিফিকেশনস > নোটিফিকেশন হিস্ট্রি-তে যেতে হবে। সেখানে সম্প্রতি আসা নোটিফিকেশনগুলোর তালিকা পাওয়া যাবে। বিভিন্ন অ্যাপ থেকে আসা নোটিফিকেশনও এই তালিকায় দেখা যেতে পারে।

ফলে হোয়াটসঅ্যাপ, জিমেইল, ব্যাংকিং অ্যাপসহ বিভিন্ন অ্যাপের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ভুল করে মুছে ফেললেও সেগুলোর রেকর্ড খুঁজে পাওয়া সম্ভব।

তবে ফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড সংস্করণভেদে নোটিফিকেশন হিস্ট্রির অবস্থান ও মেনুর নাম কিছুটা ভিন্ন হতে পারে। স্যামসাং, মোটোরোলা, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি–সহ বিভিন্ন ব্র্যান্ডের ফোনে সেটিংসের বিন্যাস আলাদা।

ফোনে অপশনটি খুঁজে পেতে সমস্যা হলে সেটিংসের সার্চ অপশনে ‘নোটিফিকেশন হিস্ট্রি’ লিখে খুঁজলেই দ্রুত অপশনটি পাওয়া যেতে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৮:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬