ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের জেরে পিট হেগসেথের অপসারণ চান মার্কিন কংগ্রেস সদস্য

ইরানে ট্রাম্প প্রশাসনের পরিচালিত সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অপসারণের দাবি করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

ইয়াসামিন আনসারি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের বেআইনিভাবে শুরু করা ইরান যুদ্ধের গত ছয় মাসে মার্কিন হামলায় স্কুলে ১২০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ১৮ জন আমেরিকান সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি মার্কিন নাগরিকরা রেকর্ডের সর্বোচ্চ গ্যাসের দাম সহ্য করছেন, অথচ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে ট্রাম্প ও তার ছেলেরা প্রচুর লাভবান হয়েছেন।

তিনি আরও বলেন, এই যুদ্ধ থেকে ট্রাম্প বা পিট হেগসেথ কেউই কোনো লক্ষ্য অর্জনে সক্ষম হননি। কোনো কারণ ছাড়াই সেনা সদস্য, শিশু এবং সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

সংকট সমাধানে এই যুদ্ধের অবিলম্বে অবসান ঘটানো এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত বা অভিশংসন করার ওপর জোর দিয়েছেন এই কংগ্রেস সদস্য।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১০:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬