ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধরনের ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

কঠোর অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে সকল মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শুরু করা হয়েছে। এই প্রশিক্ষণের সময়সূচির সাথে সামঞ্জস্য রাখতেই অ্যাপয়েন্টমেন্ট স্থগিত বা পুনর্নির্ধারণ করা হচ্ছে। কনস্যুলার কর্মকর্তারা যেন আরও পুঙ্খানুপুঙ্খভাবে আবেদনকারীদের যাচাই করতে পারেন। বিশেষ করে- কোন আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের নিখুঁতভাবে শনাক্ত করাই এর মূল উদ্দেশ্য।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব অভিবাসী বা সাধারণ ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ইতিমধ্যে নির্ধারিত ছিল, তাদের ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বাতিলের বিষয়টি জানানো হচ্ছে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর পরবর্তীতে তাদের ইন্টারভিউর নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

তবে এই স্থগিতাদেশ কতদিন বজায় থাকবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা মার্কিন প্রশাসন এখনও প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন।

প্রসঙ্গত, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান কঠোর অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভিসা স্থগিতের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে লাখ লাখ শিক্ষার্থী, পর্যটক এবং অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে থমকে গেছে।

এরআগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করার একটি নীতি গ্রহণ করেছিল ট্রাম্প প্রশাসন, যা গত সপ্তাহে মার্কিন আদালত বাতিল করে দেয়। সেই ধাক্কার পরই পুরো বিশ্বজুড়ে এই নতুন প্রশিক্ষণ কর্মসূচির নামে অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিতের কৌশল নেওয়া হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র নিন্দা জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬