ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ির গায়ে প্রেমিকার ৩৪০০ ‌‌‘চুমু’, ভাইরাল হতেই প্রেমিককে জরিমানা

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের রাস্তায় হঠাৎ করেই পথচারীদের নজর কেড়ে নেয় একটি বিশেষ গাড়ি। পুরো গাড়িটিই ঢেকে ছিল লিপস্টিকের প্রায় ৩,৪০০টি চুমুর ছাপে। নেটদুনিয়ায় সেই অদ্ভুত ও প্রেমময় রূপান্তরের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রশংসা কুড়ালেও দিনশেষে এই অভিনব সাজই কাল হয়ে দাঁড়াল গাড়ির মালিকের জন্য, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ট্রাফিক পুলিশ তাকে পাঁচ হাজার ৫০০ রুপি জরিমানা করেছে।

চাঞ্চল্যকর এই ঘটনার কেন্দ্রে থাকা গাড়িটির মালিকের নাম আদিত্য শিকারওয়ার। তার প্রেমিকা একটি বিদেশি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখে অনুপ্রাণিত হয়ে গাড়িটি এভাবে সাজানোর সিদ্ধান্ত নেন। গাড়ির পুরো বডিতে একে একে প্রায় তিন হাজার চারশত লিপস্টিকের ছাপ বসাতে প্রেমিকার সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা।

এমন অভূতপূর্ব রূপান্তরের পর গাড়িটি রাস্তায় বের হতেই পথচারী ও চালকদের নজর কাড়তে শুরু করে। গাড়িটির ছবি ও ভিডিও দ্রুতই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং এর পেছনের কারণ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। তবে অনলাইনে ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপরই পুলিশের নজরে আসে বিষয়টি।

ছবিতে দৃশ্যমান গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে পুলিশ দ্রুত সেটিকে শনাক্ত করে এবং জব্দ করে। এরপর গাড়ির মালিক আদিত্য শিকারওয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি মডিফাই ও বিভ্রান্তি সৃষ্টির দায়ে পুলিশ তাকে ৫,৫০০ রুপির চালান কাটে।

আইনগত ব্যবস্থা নেওয়ার পর গাড়ির মালিক নিজের ভুল স্বীকার করে নেন। পরবর্তীতে গাড়িটি ভালোভাবে ধুয়ে সব লিপস্টিকের দাগ মুছে ফেলা হয় এবং সেটিকে আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬