ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট Logo জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, বিটিভিতে হবে সরাসরি সম্প্রচার Logo চিকিৎসায় অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo বোনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের পর বারান্দা থেকে লাফ ভাইয়ের Logo চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান গ্রেপ্তার Logo প্যারিসে বাংলাদেশের সশস্ত্রবাহিনী দিবস উদযাপন Logo মন্ত্রণালয় ও বিচারককে বৃদ্ধাঙ্গুলি: দণ্ডিত রেজিস্ট্রার শাহিনের খুঁটির জোর কোথায়? Logo আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে Logo ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদি

পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার আগে নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিন বাহিনীর প্রধান ছাড়াও রয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া সিডিএস অনিল চৌহানও সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,  সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান—সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি, গোয়েন্দা সংস্থার প্রধানরা—ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান রবি সিনহা।

বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মাত্র দু’দিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

চার দিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার দুই দেশ তাৎক্ষণিকভাবে সব সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয়। এই ঘোষণার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে।

এই পরিস্থিতিতে সোমবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। আলোচনায় উত্তেজনা প্রশমনের পরবর্তী ধাপ ঠিক করা হবে বলেও জানা গেছে। সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু, টেলিগ্রাফ ইন্ডিয়া

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট

উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদি

আপডেট সময় ০৩:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫