রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

লঘুচাপে সাগর উত্তাল, ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা

পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়া এবং ঝোড়ো হাওয়ার কারণে সাগরে টিকতে না পেরে উপকূলের দিকে ফিরে আসছেন জেলেরা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাটসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়স্থলে ইতিমধ্যে নোঙর করেছে শত শত মাছ ধরার ট্রলার।

জেলেরা জানিয়েছেন, দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে মাত্রই তারা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু ইলিশের দেখা পাওয়ার আগেই তীব্র ঢেউ আর বৈরী আবহাওয়ার কারণে জাল গুটিয়ে বাধ্য হয়ে ঘাটে ফিরে আসতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিন (১২০ ঘণ্টা) দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com