বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার বার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে আজ বৃহস্পতিবার সকালে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউস এই তথ্য নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-১৪৮) আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানায় ঢাকা কাস্টম হাউস।

ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান বলেন, একটি সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টমসের কর্মকর্তাদের যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ প্যাঁচানো অবস্থায় মোট ১৬০টি সোনার বার উদ্ধার করে। এসবের সোনার বারের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম। দাম প্রায় ৪২ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তা কামরুল হাসান বলেন, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com