ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ পোস্টে গাড়িবোমা হামলার পর তীব্র বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

শনিবার (৯ মে) গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তা সংস্থা এপি’কে জানান, এক আত্মঘাতী হামলাকারী ও তার সহযোগীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা পোস্টটি ধসে পড়ে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের বেসামরিক এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় ছুটে যাওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

আরেক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  তিনি জানান, এখনো অভিযান চলছে এবং তা শেষ হওয়ার পরই ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা যাবে।

পুলিশ সূত্র আরও জানিয়েছে, হামলাকারীরা এ হামলায় ড্রোনও ব্যবহার করেছে। ঘটনার পর উদ্ধারকারী সংস্থা ও সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ও সংঘাত উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত

আপডেট সময় ১২:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬