ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানি রেড ক্রিসেন্টের ক্ষতি ১২৯ মিলিয়ন ডলার

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। এ হামলায় ইরানি রেড ক্রিসেন্টের ১২৯ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বুধবার ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মেসাম আফশার জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার ফলে সংস্থাটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। হামলায় মোট আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ ট্রিলিয়ন তোমান (১২৯ মিলিয়ন ডলার)।

তিনি আরও জানান, রেড ক্রিসেন্টের তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে একটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। শুধুমাত্র ওই একটি হেলিকপ্টার ধ্বংস হওয়ার কারণেই আনুমানিক ১৫০০ বিলিয়ন তোমান (১৯.৫ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে।

এছাড়া সংস্থাটির ৪৯টি জরুরি সেবা প্রদানকারী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির মালিকানাধীন ৫৬টিরও বেশি স্থাপনা বা কেন্দ্র এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মেসাম আফশার।

সূত্র : আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/একেএএম

Tag :

আপডেট সময় ০৬:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬