বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

বিশ্বকাপের আগে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আসন্ন জুন মাসে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের এই মিশনে প্রতিপক্ষ হিসেবে থাকছে আয়োজক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।

সম্প্রতি এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টটি হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলার সুযোগ পাবে। তবে এই সিরিজে আলাদা করে কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এডিনবার্গের ঐতিহ্যবাহী ‘দ্য গ্রাঞ্জ ক্লাব’ মাঠে।

আগামী ২৮ মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩০ মে, যেখানে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। পরের দিন ৩১ মে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে জ্যোতি-নাহিদা-মারুফারা। এরপর ২ জুন আবারও স্কটল্যান্ডের বিপক্ষে এবং ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৪ জুনের ম্যাচ দিয়েই পর্দা নামবে এই প্রস্তুতি সিরিজের।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

২৮ মে স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস

৩০ মে স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

৩১ মে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

 

০২ জুন স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

০৩ জুন স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস

০৪ জুন নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com