ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শাহজালালে ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট-ক্রিম-আইফোন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধকোটি টাকার বেশি মূল্যের অবৈধ সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট (সিআইআইডি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে মোট ৬০ লাখ ২৮ হাজার টাকার পণ্য আটক করা হয়েছে।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৬২৭ কার্টুন সিগারেট, ১২ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী গৌরি ক্রিম, ২৫টি আইফোন এবং ২৬টি অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন।

সৌদি আরব থেকে আগত ফ্লাইট বিএস৩৬২ দুবাই থেকে আগত ফ্লাইট বিজি ১৪৮ এবং ইকে ৫৮৬-এর যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। যাত্রীরা ঘোষণা না দিয়ে অবৈধভাবে এসব আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করছিলেন।

সিআইআইডি জানায়, আটক পণ্য সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

শাহজালালে ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট-ক্রিম-আইফোন জব্দ

আপডেট সময় ০১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬