ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় সড়কে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির মামলায় দুই নেতা কারাগারে

পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়ের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টির মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন— পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)।

এসআই মাহফুজুর রহমান জানান, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পর টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পাঁয়তারা করা হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনজীবনে বিঘ্ন ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন এসআই মনির হোসেন। মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে মোট ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় সড়কে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির মামলায় দুই নেতা কারাগারে

আপডেট সময় ০৫:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬