সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তারেক রহমানের শপথে স্পিকার ওম বিড়লাকে পাঠাচ্ছে ভারত নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন আমি পদত্যাগ করিনি: আইজিপি নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি : পরিবেশ উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল ভারত–পাকিস্তান লড়াই। ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা থাকলেও বাস্তবে ম্যাচটি হয়ে ওঠে একপেশে। পুরো ম্যাচজুড়েই পাকিস্তানকে কোনো সুযোগ দেয়নি ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে গ্রুপ পর্ব থেকেই সুপার এইটে খেলা নিশ্চিত করেছে ভারত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেটে তোলে ১৭৫ রান। জবাবে পাকিস্তান ১৮ ওভারেই গুটিয়ে যায় ১১৪ রানে।

এই ম্যাচে পাকিস্তান ছয়জন স্পিনার ব্যবহার করে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি যৌথভাবে সর্বোচ্চ।

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তান। প্রথম দুই ওভারের মধ্যেই তিন উইকেট হারায় দলটি। ওপেনার শাহিবজাদা রানের খাতাই খুলতে পারেননি। সাইম আইয়ুব করেন ৬ রান, অধিনায়ক সালমান আঘা করেন মাত্র ৪ রান।

দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েও ব্যর্থ হন সমালোচিত বাবর আজম। সাত বলে মাত্র ৫ রান করে তিনিও সাজঘরে ফেরেন। কিছুটা লড়াই গড়েন উসমান খান—৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন তিনি। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ১৯ বলে অপরাজিত ২৩ রান করেন।

ভারতের দাপুটে বোলিং

বল হাতে ভারতের প্রায় সবাই অবদান রাখেন। হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। কুলদীপ যাদব ও তিলক ভার্মা নেন একটি করে উইকেট। একমাত্র রিঙ্কু সিং উইকেটশূন্য থাকেন।

ইশান কিষানের বিধ্বংসী ইনিংস

এর আগে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায় অভিষেক শর্মার উইকেট হারিয়ে। অসুস্থতা কাটিয়ে ফেরা এই ওপেনার মাত্র তিন বল খেলে আউট হন।

তার বিদায়ের পর আক্রমণের দায়িত্ব নেন ইশান কিষান। আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ভারত তোলে ১ উইকেটে ৫২ রান। তিলক ভার্মার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩০ বলে আসে ৫০ রান।

ইশান মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করেন। সপ্তম ওভারে আবরার আহমেদকে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানের স্পিন আক্রমণ ভেঙে দেন তিনি। শেষ পর্যন্ত নবম ওভারে সাইম আইয়ুবের বলে বোল্ড হন ইশান। ৩ ছক্কা ও ১০ চারে ৪০ বলে ৭৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ইশান ও তিলকের জুটিতে আসে ৪৬ বলে ৮৭ রান।

শেষ দিকে দ্রুত রান

ইশানের বিদায়ের পর ক্রিজে আসেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিলকের সঙ্গে তিনি ইনিংস এগিয়ে নেন। তবে দলীয় ১২৬ রানে সাইম আইয়ুব পরপর দুই বলে তিলক ও হার্দিক পান্ডিয়াকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করেন।

পরে সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করে আউট হন। শেষ দিকে শিভাম দুবে ১৭ বলে ২৭ রান করেন। শেষ ওভার থেকে আসে ১৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানে থামে ভারতের ইনিংস।

পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব নেন সর্বোচ্চ তিন উইকেট। সালমান আঘা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক নেন একটি করে উইকেট।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com