রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এসব নথিতে উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তির নাম। প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম থাকায় বিষয়টি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক রাজনীতি।

বিবিসির তথ্যমতে প্রকাশিত নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পাতা দলিল, এক লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় দুই হাজার ভিডিও। এসব নথির কয়েকটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, যেসব ইমেইল নথিতে মোদির নাম রয়েছে সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের প্রসঙ্গ উল্লেখ আছে। ওই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদি এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন বলে ইমেইলে দাবি করা হয়েছে।

নথিতে উল্লেখ অনুযায়ী, এপস্টেইন নিজেই ওই ইমেইলে লিখেছেন যে তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন এবং এতে ট্রাম্প সন্তুষ্ট হবেন বলে জানান। তার পরামর্শেই মোদি ২০১৭ সালে ইসরায়েলে যান বলে দাবি করা হয়েছে।

ইমেইলে আরও বলা হয়, ওই সফরে গিয়ে মোদি নাচ গান করেন বলে এপস্টেইনের দাবি। এসব নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে।

তবে এপস্টেইন সংক্রান্ত এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি বলেন, এসব তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলো প্রত্যাখ্যান করা উচিত।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com