বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

হলে মুক্তি না পেয়েও চলচ্চিত্র পুরস্কার, বিস্মিত পরিচালক নিজেই

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে এবারই প্রথম সিনেমা হলে মুক্তি না পেয়েও পুরস্কার পেল একটি চলচ্চিত্র। ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমা ‘রক্তজবা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করায় চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা।

‘রক্তজবা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। ইমপ্রেস টেলিফিল্মের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ২৫ টাকার বিনিময়ে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। সেসময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেবল প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই ধারাবাহিকতায় এবার ব্যতিক্রম হয়ে উঠেছে ‘রক্তজবা’। সিনেমাটি হলে মুক্তি না পেয়েও পুরস্কার পাওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছেন এবং প্রশ্ন তুলেছেন পুরস্কারের নীতিমালা নিয়েও।

আরো বিস্ময়ের ব্যাপার- এই সিনেমার পরিচালক নিয়ামুল মুক্তা নিজেই চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হন। যদিও বাস্তবে সিনেমাটির চিত্রনাট্য তিনি লেখেননি। এ কারণে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন এই পরিচালক।

এ প্রসঙ্গে নিয়ামুল মুক্তা বলেন, “আমার পরিচালিত সিনেমা কোথায়, কোন হলে চলেছে- সেটাই আমি জানি না। সিনেমা হলে মুক্তি না পেলে কোনো চলচ্চিত্র জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে কিনা, সেটাই আমার প্রশ্ন।”

তিনি আরো বলেন, “রক্তজবা’র চিত্রনাট্য লিখেছেন মুহাম্মদ তাসনীমুল হাসান তাজ। তিনি সিনেমাটিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। যে কাজ আমি করিনি, তার জন্য পুরস্কার নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি এই পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং তাজের হাতেই এই পুরস্কার দেখতে চাই।”

‘রক্তজবা’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, কাজী তানভির, অপুসহ আরো অনেকে। সিনেমাটিতে প্রধান শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com