রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বৈঠক, যা বললেন দুই নেতা

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

রাশিয়ার রাজধানী মস্কোয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নীতিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ইরান-সংক্রান্ত পরিস্থিতিও রাশিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

ইউক্রেন সংকট প্রসঙ্গে পুতিন বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এই সংকটে সমাধান খুঁজতে আমিরাত যে প্রচেষ্টা চালাচ্ছে, তা উল্লেখযোগ্য।

অন্যদিকে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুদ্ধবন্দি বিনিময়ে সহায়তার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি ও আটক ব্যক্তিদের বিনিময় সহজ করতে পুতিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত সব ধরনের সংঘাত সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগকে জোরালোভাবে সমর্থন করে। তার মতে, আলোচনার মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com