বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

মারা গেছেন সোনালি সময়ের জনপ্রিয় অভিনেত্রী

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সোনালি সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবীর আর নেই। বাংলা চলচ্চিত্রের এ কিংবদন্তি গত ১২ জানুয়ারি লন্ডনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লন্ডনে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন জয়শ্রী কবির।

চলচ্চিত্রাঙ্গনে জয়শ্রীর নাম উচ্চারিত হলেই উঠে আসে কালজয়ী সিনেমা সূর্যকন্যা-এর কথা। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি গত বছর ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করে। ছবিটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত নির্মাতা আলমগীর কবীর।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ ও শহর থেকে দূরে। এছাড়াও ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অসাধারণ’ সিনেমায় কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন জয়শ্রী।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com