বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জনতার আবেগে ব্যবসা, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে রাজধানীর রাজপথে বাড়ছে ফিলিস্তিনের পতাকার ব্যবহার। মিছিল, মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচিতে এখন নিয়মিত দেখা যাচ্ছে কালো, সাদা, সবুজ ও লাল রঙের পতাকাটি। এই আবেগের সুযোগ নিচ্ছেন ফুটপাতের হকাররা। চাহিদা বাড়ায় তারা বাড়িয়ে দিয়েছেন পতাকার দাম। দ্বিগুণ এমনকি কেউ কেউ তিনগুণ দামেও একটি পতাকা বিক্রি করছেন।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজ পরবর্তী বিক্ষোভ মিছিল ঘিরে প্রায় দশের অধিক হকাররা গেটের সামনে ও আশপাশে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং সাদা কাপড় কালেমা লেখা পতাকাসহ মাথায় বাঁধার রিবন বিক্রি করছেন। আর মানুষজনও ব্যাপক আগ্রহ নিয়ে ফিলিস্তিনের ছোট, মাঝারি এবং বড় আকৃতির পতাকা কিনতে ভিড় করছেন। তবে দাম শুনে অধিকাংশ ক্রেতাই অবাক হচ্ছেন। কয়েকদিন আগেও যে পতাকা ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। আকারভেদে কোনো কোনো পতাকার দাম ৩০০ টাকাও হাঁকছেন বিক্রেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com