শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

টানা পাঁচদিন ধরে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ৯ এর ঘরেই রয়েছে তাপমান যন্ত্রের পারদ। টানা পাঁচদিন ধরেই বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

রোববারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি।

তেঁতুলিয়া উপজেলাসহ জেলার আশপাশের এলাকায় টানা পঞ্চম দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে বৃহস্পতিবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। এরপর টানা পাঁচদিন ধরে ৯ থেকে ১০ এর মধ্যেই ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে কয়েকদিন ধরে ঘন কুয়াশা নেই। হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে কুয়াশামুক্ত আকাশে ভোরেই সূর্যের দেখা মেলে। সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা।

জেলা শহরের কলেজ রোড এলাকার ইজিবাইক চালক খতিবর রহমান বলেন, আমাদের সকালেই অটো নিয়ে বের হতে হয়। তখন কিন্তু খুব ঠান্ডা থাকে। সকালে রোদ ওঠার পর ঠান্ডা কমে যায়। বিকেলের পর আবার শুরু হয় বাতাস আর ঠান্ডা। সন্ধ্যার পর ঠান্ডার কারণে আর বাইরে থাকা যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় টানা পঞ্চম দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুর হয়। এরপর থেকে ১০ এর নিচেই তাপমাত্রা বিরাজ করছে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর মধ্যে অবস্থান করলে ওই এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com