শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

তরুণ ৩০ হাজার যোদ্ধা নিয়োগ ফিলিস্তিনি গোষ্ঠীর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে তাদের যুক্ত করা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে আল আরাবিয়া।

এই যোদ্ধাদের কোন সময় নিয়োগ দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সময় তাদের দলভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরায়েলি সেনারা। এছাড়া তারা তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছে।

তবে দেড় বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এছাড়া জিম্মিদেরও মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী। যদিও সাম্প্রতিক সময়ে গাজা-ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয়েছে তারা।

এতে করে গাজার প্রায় অর্ধেক অংশ এখন ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব অঞ্চলে থাকা সব ঘরবাড়ি ধ্বংস করে সেখানে ‘বাফার জোন’ তৈরি করেছে ইসরায়েল। যেখানে গাজার কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না দখলদাররা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com