ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ৫

ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুরিয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি পাঁচজন নিহতের খবর নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজের কাছে একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হন বেশ কয়েকজন। 

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট উপজেলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দার কোদালধর বাজার এলাকায় এলে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত এবং তিনজন আহত হন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ৫

আপডেট সময় ১০:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫