শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ঈদের ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। গত তিনদিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে। এসময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হয়েছে। আগামী তিনদিন ভারী বৃষ্টি বা দীর্ঘসময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই হিসেবে শনিবার (৭ জুন) থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে, দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার অর্থাৎ ঈদুল আজহার দিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঈদের পরদিন রোববার (৮ জুন) অর্থাৎ ঈদের পরদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ঈদের তৃতীয় দিন সোমবার (৯ জুন) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, এখন যেহেতু বর্ষা মৌসুম, তাই বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হতে পারে। পুরো দেশ বৃষ্টিহীন থাকবে না। কোথাও না কোথাও বৃষ্টি হবে। তবে আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বা দীর্ঘসময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com