বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী নকল শব্দটির কবর দিয়েছি, আর কথা বলতে চাই না : শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোর গ্যাং লিডার রুবেলসহ গ্রেফতার ৭

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের শাহআলীতে পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় কিশোর গ্যাং লিডার রবিউল ইসলাম রুবেল ওরফে ডুক্কু রুবেলসহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রুবেল বাদে গ্রেফতারকৃতরা হলেন- শান্ত ইসলাম, সিজয় আহমেদ ওরফে রমজান আলি, আলম, ইয়াকুব আলী, আমিনুল ইসলাম ও সোহেল।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় হওয়া মামলার বাদী জহিরুল ইসলাম। তিনি শাহআলী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

গত সোমবার যুবদল কর্মী রাব্বি খান লোকজন নিয়ে ছাত্রহত্যা মামলার আসামি শাহআলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফকে আটক করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা সেখানে পৌঁছানোর আগে আসামি রফিকুল ইসলাম বগা বাবু তার লোকজনকে নিয়ে শরিফকে সেখান থেকে ছিনিয়ে নেয়।এ নিয়ে রফিকুলের সঙ্গে মামলার বাদীর বাগবিতণ্ডা হয়।

এর জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাহআলী থানার ঈদগাহ মাঠের পাশে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অফিসে এসে জহিরুলকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের বাধার মুখে তারা তা করতে পারেনি। একপর্যায়ে মামলার আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসের সামনের সড়কে জহিরুলের ওপর হামলা চালায়। এতে জহিরুলসহ বেশ কয়েকজন আহত হন।

ডিএমপির শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন,  শাহআলী থানার একটি মারামারির মামলার ঘটনায় ডিবি পুলিশ সাতজনকে গ্রেফতার করেছেন। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযান চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com