ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

আসিয়ান ও জিসিসির মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ছে

২০২৩ সালে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর জোট—জিসিসি, দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের সংগঠন আসিয়ানের সপ্তম বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। একই বছর দুই পক্ষের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩০.৭ বিলিয়ন মার্কিন ডলার।

আজকের আসিয়ান-জিসিসি সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই সংখ্যা শুধু পরিসংখ্যানই নয় বরং দুই অঞ্চলের মধ্যকার বাড়তে থাকা আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রতিফলন।

প্রধানমন্ত্রী আরও বলেন, চলমান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও আসিয়ান ও জিসিসির মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এখন সময়ের দাবি। এই সম্পর্ক শুধু বাণিজ্যে সীমাবদ্ধ না থেকে বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি—সব ক্ষেত্রেই বিস্তৃত হচ্ছে।

আসিয়ান ও জিসিসির মধ্যে ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত একটি যৌথ সহযোগিতা কাঠামো গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে দুই অঞ্চলের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

আসিয়ান ও জিসিসির মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ছে

আপডেট সময় ০২:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫