ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ Logo গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা Logo মাটিতে লুটিয়ে পড়ার পরও থামেনি গুলি, যুবককে হত্যার পর ৮–১০ মিনিট ফাঁকা গুলিও ছোড়া হয় Logo কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ Logo বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo লাউতারোর জায়গায় আর্জেন্টিনার একাদশে কি তাহলে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার Logo পারমাণবিক অস্ত্র নয়, যেভাবে ইরান যুদ্ধের ইতি টানতে চান ট্রাম্প Logo ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি Logo জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড় Logo ফ্যামিলি-কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ বলছে বিশ্বব্যাংক-আইএমএফ

শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার

দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষকদের দুর্নীতিতে জড়িয়ে যাওয়া একটি উদ্বেগের বিষয়।

এতে শিক্ষকদের মর্যাদাহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।

কায়সার কামাল বলেন, বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে মানবাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, যাদের মূল লক্ষ্য তরুণদেরকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণে যুক্ত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও নীতিনির্ধারণের অংশ হতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ

শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার

আপডেট সময় ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬