ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউমের বোতল Logo হোয়াটসঅ্যাপে এবার অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কল Logo দুবাইয়ে জমকালো আয়োজনে শুরু গ্লোবাল ভিলেজের ৩১তম আসর Logo নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র Logo বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর Logo পূজামণ্ডপ দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের তিন প্রস্তাব Logo বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড Logo চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ Logo শিক্ষার্থী মাহফুজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান সাথীকে

নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লীতে এখন চলছে বিক্রিয়া। নিয়ন্ত্রক সংস্থা বলছে, পরের ধাপগুলো সফলভাবে পার করা গেলে নভেম্বরেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশাল বিনিয়োগের কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লীতে জ্বালানি ইউরেনিয়াম প্রবেশ করানো হয় মে মাসে। লক্ষ্য ছিল সেপ্টেম্বরের মধ্যে পারমাণবিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন। কিন্তু নিরাপত্তা ভাল্বের ত্রুটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলে।

অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে দু’দফা উচ্চচাপে ভাল্বের পরীক্ষায় সফল হন রাশিয়ার বিশেষজ্ঞরা। যার ধারাবাহিকতায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনে ১১ অক্টোবর চুল্লীতে বিক্রিয়া শুরু হয়। এবছরই পরীক্ষামূলকভাবে মিলতে পারে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রথমে চুল্লীতে ইউরেনিয়াম পরমাণু ভেঙে শক্তি ও তাপ উৎপাদন করবে। মাসখানেক সেই উচ্চতাপ তৈরির বিক্রিয়ার বিভিন্ন সূচকও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। তারপরের ধাপে উচ্চচাপের পানি বাষ্পে পরিণত হবে। পরে পাইপলাইনে প্রবাহিত তীব্রচাপের বাষ্প ঘোরাবে টারবাইন, যা জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

রূপপুর প্রকল্পে মোট ব্যয় ১ হাজার ২৬৫ কোটি ডলার। যার ৯০ শতাংশই এসেছে রাশিয়ার ঋণে।

দুই ইউনিটে ২৪০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হলে দেশের ১০ ভাগ চাহিদা পূরণ করবে। পরিবেশবান্ধব জ্বালানির বিদ্যুৎ মিলবে টানা ৬০ বছর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজে জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউমের বোতল

নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

আপডেট সময় ০৮:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬