ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাক-শঙ্খ-উলুধ্বনিতে মুখর মণ্ডপ, কাল মহাষষ্ঠী

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠতে যাচ্ছে দেশের পূজামণ্ডপগুলো। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে মায়ের আগমনী বার্তা ও দেবীপক্ষ সূচনা হয়েছে। এর পর থেকেই ভক্তরা দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনের অপেক্ষায় দিন গুনছেন। এখন চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হিন্দুদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছরই মন্দির ও পূজামণ্ডপগুলোতে থাকে নানা আয়োজন।

প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপ সাজানো, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দর্শনার্থীদের চলাচলের ব্যবস্থা, সবকিছু নিয়েই ব্যস্ত সময় পার করেন আয়োজকরা। এবারও তার ব্যতিক্রম নয়।

পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির গতি। ইতোমধ্যে দেশের অধিকাংশ পূজামণ্ডপে প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

কোথাও চলছে আলোকসজ্জার কাজ, কোথাও প্রতিমা ও মণ্ডপের সৌন্দর্যবর্ধন। পূজাকে ঘিরে বাজারগুলোতেও বেড়েছে মানুষের আনাগোনা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

ঢাক-শঙ্খ-উলুধ্বনিতে মুখর মণ্ডপ, কাল মহাষষ্ঠী

আপডেট সময় ০১:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬