ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নানা পাটেকারের বিখ্যাত কিছু ডায়ালগ Logo নানা পাটেকার কত টাকার সম্পদ রেখে গেলেন Logo গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে Logo ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডিমন্ত্রী Logo জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশমন্ত্রী Logo সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ Logo বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবরার ফাহাদের স্বজনরা Logo মুম্বাইয়ে হেনস্তার শিকার অভিনেত্রী, অভিযোগ নেয়নি পুলিশ

মুম্বাইয়ে হেনস্তার শিকার অভিনেত্রী, অভিযোগ নেয়নি পুলিশ

মুম্বাইয়ে পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন ‘পান্ডিয়া স্টোর’ খ্যাত অভিনেত্রী সিমরান বুধারূপ। এক ব্যক্তি তাকে আক্রমণ করে মোবাইল ফোন ছুড়ে মারলেও, ফোন না ভাঙার অজুহাতে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই নির্মম অভিজ্ঞতার ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা।

সিমরান জানান, পানি পুরির পার্সেল নিতে তিনি একটি ভবনের গেটের সামনে গাড়ি রেখে অপেক্ষা করছিলেন। নিরাপত্তাকর্মীকে তিনি জানান যে গাড়ি সরানো দরকার হলে তিনি সরিয়ে নেবেন। কিন্তু ওই দারোয়ান তার সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন।

অভিনেত্রী এর প্রতিবাদ জানালে আরেক ব্যক্তি সেখানে ছুটে এসে তার গায়ে হাত তোলেন এবং হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন।

ভিডিও বার্তায় সিমরান জানান, হেনস্থার পর তিনি দ্রুত পুলিশকে জানালেও তারা কোনো মামলা বা অভিযোগ জমা নেয়নি। তাদের যুক্তি ছিল, যেহেতু মোবাইল ভেঙে যায়নি বা বড় কোনো ক্ষতি হয়নি, তাই অভিযোগের দরকার নেই। পুলিশের এমন মন্তব্যে ক্ষোভ জানিয়ে সিমরান লেখেন, মূল বিষয় ক্ষতি হওয়া নয়, কথা হলো কোনো পুরুষের একজন নারীর গায়ে হাত তোলার অধিকার নেই।

এই ঘটনার পর অক্ষয় খারোদিয়া ও নিয়তি ফাতনানির মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রকে ট্যাগ করে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।

একটি ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে সিমরান সব নারীকে এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘কারও আপনাকে ভয় দেখানোর বা অসহায় বোধ করানোর অধিকার নেই। নিজেকে ও নিজের সম্মান রক্ষা করার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নানা পাটেকারের বিখ্যাত কিছু ডায়ালগ

মুম্বাইয়ে হেনস্তার শিকার অভিনেত্রী, অভিযোগ নেয়নি পুলিশ

আপডেট সময় ০৩:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬