ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য ও জনশক্তি সহযোগিতা বাড়ানোর আলোচনা Logo নানা পাটেকারের বিখ্যাত কিছু ডায়ালগ Logo নানা পাটেকার কত টাকার সম্পদ রেখে গেলেন Logo গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে Logo ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডিমন্ত্রী Logo জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশমন্ত্রী Logo সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ Logo বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবরার ফাহাদের স্বজনরা

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৭ অক্টোবর) সকালে মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবির।

এর আগে গত ২৭ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের তদন্তে এ ঘটনায় মোট ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মামলার ৩০ আসামি পলাতক রয়েছেন।

অভিযোগ গঠন হলে মামলার সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শুরু হবে।

এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে আজ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য ও জনশক্তি সহযোগিতা বাড়ানোর আলোচনা

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

আপডেট সময় ০২:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬