ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা Logo বান্দরবানে জিপ উল্টে নিহত ২, আহত ৫ Logo ১৬ কোটি টাকার সোনা উদ্ধার : দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে Logo রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর Logo শেষবারের মত আর্জেন্টিনার অনুশীলন সেশনে মেসি Logo আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ আমিরাতে যাচ্ছেন শান্ত Logo ‘গোল করতে চাইলে সেরাটা দিয়ে করতে হবে’, মেসিকে হুংকার বেনিনের গোলরক্ষকের Logo ‘২০ বছর বয়স থেকেই কর দিচ্ছি’, আয়কর তল্লাশি নিয়ে মুখ খুললেন রাকুল Logo ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

১৬ কোটি টাকার সোনা উদ্ধার : দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে

ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের মামলায় দুই বিমানকর্মীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মানিক মিয়া ও মিজানুর রহমান।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগ থেকে যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।

এ সময় তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে মোট ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

এ ঘটনায় রবিবার বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস রুহানী ইসলাম। মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং বিমানবন্দরের ভেতরে স্বর্ণ পাচারের এই চক্রের সঙ্গে কারা সম্পৃক্ত,এসব বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬ কোটি টাকার সোনা উদ্ধার : দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬