ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে Logo নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত Logo দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা Logo নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ Logo গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর Logo রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ Logo নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী Logo কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সাংবাদিকতার নতুন দিগন্ত : লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পন্ন Logo আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো: রাষ্ট্রপতি

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম-অব্যবস্থাপনার পাশাপাশি ফৌজদারী অপরাধের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার সংক্রান্ত প্রজ্ঞাপনের কার‌্যকিারীতা স্থগিত করেছিলেন হাইকোর্ট। সরকারের আবেদনে হাইকোর্টের সেই স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রবিবার (৪ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। ফলে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারে সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল।

অনিয়ম-অব্যবস্থাপনা ও ফৌজদারী অপরাধের অভিযোগে সরকার গত ১৯ জুলাই ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, লাইসেন্সের শর্ত অনুযায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি-বিধান পালনের বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল ও গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ১৩ ধারা অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জনস্বার্থে ওই আদেশ জারি করা হলো। এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ১২টি অ্যাজেন্সি হাইকোর্টে পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট পৃথক আদেশে প্রজ্ঞাপনের কার‌্যকারীতা স্থগিত করার পাশাপাশি রুল জারি করেন।

এই স্থগিতাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে সরকার। আবেদন গত ৩০ সেপ্টেম্বর ও গতকাল এসব আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।

এই আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর এবং আজকের (৪ অক্টোবর) আদেশের ফলে সরকার যে ৪৯টি রিক্রুটিং এজেন্সির সনদ প্রত্যাহার করেছিল, সেই সিদ্ধান্তটিই বহাল থাকলো।”

লাইসেন্স প্রত্যাহার হওয়া এজেন্সিগুলোর মধ্যে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন দুটি এজেন্সি অরবিটালস এন্টারপ্রাইজ ও অরবিটাল ইন্টারন্যাশনাল রয়েছে। এছাড়া ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড এবং ফেনী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল, ব্যবসায়ী নূর আলীর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড এবং রুহুল আমিন ওরফে স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনালও রয়েছে লাইসেন্স প্রত্যাহারের তালিকায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল

আপডেট সময় ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬