ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে Logo নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত Logo দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা Logo নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ Logo গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর Logo রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ Logo নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী Logo কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সাংবাদিকতার নতুন দিগন্ত : লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পন্ন Logo আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো: রাষ্ট্রপতি

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়ার নামে থাকা ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে রবিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রাশেদুল কাওসারের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্তকালে তার বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরো বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬