ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গে আরো ৮ প্রাণহানি Logo ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয় Logo বিক্ষোভ ঠেকাতে কনটেইনারে বন্দি ইসলামাবাদ, জনজীবনে ভোগান্তি Logo প্রিজনভ্যান থেকে নামার সময় হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা Logo শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান : দীনেশ ত্রিবেদী Logo ঢাবিকে শক্ত একাডেমিক ভিত্তির ওপর দাঁড় করাতে চাই : উপাচার্য Logo তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিমএপি কমিশনার Logo অস্ত্রের মুখে জিম্মি করে বাসের ২৫ যাত্রীর টাকা-মোবাইল লুট Logo ড্রাগনক্ষেতের পাশে মিলল তরুণের মরদেহ

২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, আবারও সেই ‘দুর্নীতির মহোৎসব’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে। এখন সবার পকেট ভর্তি হয়ে গেছে। তাই এখনই সীমান্তে পাহারা বসাতে হবে। যাতে আওয়ামী লীগ পালিয়ে গেলেও একটা দুর্নীতিবাজও পালাতে না পারে।’

শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা থাকবে এনসিপির হাতে। বিএনপির হাতে থাকবে না, জামায়াতের হাতেও যাবে না।’

স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘টাকার শক্তি, দুর্নীতি বা পেশিশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনে শেষ পর্যন্ত জনগণের জয় হবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি এ এম মুন্না চৌধুরীর এ সভার সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন প্রমুখ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হাম উপসর্গে আরো ৮ প্রাণহানি

২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০২:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬