ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার অপরাধীদের শাস্তি দেয়, জামায়াত দিচ্ছে আশকারা

‘সরকার অপরাধীদের শাস্তি দেয় আর জামায়াতে ইসলামী অপরাধীদের আশকারা দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিমানবন্দরের দুই কর্মকর্তার গায়ে হাত তোলা এবং নির্বাহী পরিচালককে মারতে উদ্যত হওয়ার অভিযোগে মেজর (অব.) আখতারের বিরুদ্ধে মামলা ও আটকের প্রসঙ্গ তুলে তিনি এ কথা বলেন।

পোস্টে সুজাউদ্দৌলা বলেন, জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে আরেকজন কথিত নেতা মেজর আখতার। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর মেজর আখতার জামায়াতে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মেজর আখতার প্রসঙ্গে সুজাউদ্দৌলা বলেন, তিনি বিমানবন্দরের দুই কর্মকর্তার গায়ে হাত দিয়েছেন এবং নির্বাহী পরিচালককে আপত্তিকর ভাষায় কথা বলে মারতে উদ্যত হয়েছেন।

ডিউটিরত অবস্থায় কর্মকর্তার গায়ে হাত তোলা ফৌজদারি অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে।

সুজাউদ্দৌলা অভিযোগ করেন, মেজর আখতার আটকের পর জামায়াতের নেতারা তার পক্ষে অবস্থান নিয়েছেন। তার দাবি, জামায়াতের আমির এক বিবৃতিতে বলেছেন, মেজর আখতার কোনো অপরাধ করেননি।

জামায়াতের সমালোচনা করে তিনি আরো বলেন, দলটির কাছে গেলে সবকিছু জায়েজ হয়ে যায়।

অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে বের হতো বলে মন্তব্য করেন তিনি। একইভাবে জামায়াতের সঙ্গে যুক্ত হলে অপরাধী ও দুর্নীতিবাজরাও ছাড় পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সুজাউদ্দৌলা।

পোস্টের শেষে তিনি বলেন, সরকার অপরাধীদের শাস্তি দেয়, আর জামায়াত তাদের আশকারা দিচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১২:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬