ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে Logo এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক

৩৪৭টি মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সদস্য গ্রেপ্তার

ভারত থেকে অবৈধপথে চোরাচালান করা বিপুল সংখ্যক বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার বিভাগ।

গ্রেপ্তারের নাম-নাফিস আহমেদ (২০)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩৪৭টি চোরাচালান করা মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সোমবার (১৯ মে) দুপুরে শাহবাগ থানাধীন পরিবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ মে) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিবি-সাইবার বিভাগের বরাত দিয়ে তিনি জানান, শাহবাগ এলাকায় ডিবি-সাইবারের (দক্ষিণ) একটি টিম বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানাধীন পরিবাগ এলাকায় ভারত থেকে অবৈধপথে চোরাচালান করা বিপুল সংখ্যক মোবাইল ফোন আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে। ওই সংবাদের ভিত্তিতে ডিবির আভিযানিক দল পরীবাগ এলাকায় কৌশলে অবস্থান নেয়।

পরে দুপুরে মোতালেব টাওয়ার এলাকায় প্রাইভেটকার থেকে চোরাচালান করা মোবাইল ফোন আনলোড করার সময় ডিবির আভিযানিক দল ৩৪৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ নাফিস আহমেদকে গ্রেপ্তার করে।

উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার নাফিস চোরাচালানকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে পলাতক আরো কয়েকজনের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও অন্যান্য গেজেট চোরাচালান করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তার নাফিসকে আদালতে পাঠানো হয়েছে। চোরাকারবারি চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে ডিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

৩৪৭টি মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫