ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ Logo সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক Logo আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা Logo সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ Logo মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির Logo ম্যানসিটি ম্যাচের আগে বড় জয় পিএসজির, শীর্ষে মোনাকো Logo স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ-হত্যার দিনও মাদকাসক্ত ছিলেন সুমন Logo মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ Logo মাটির কাজ শেষে রং-তুলির টান, প্রাণ পাচ্ছে প্রতিমা

ঢাবি হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট সভা বয়কট করলেন ডাকসু নেতারা: সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, শেখ মুজিবর রহমান নামে থাকা হলের নাম পরিবর্তন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন ডাকসু নেতৃবৃন্দ।

স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি এ কথা জানিয়েছেন।

ভিপি সাদিক কায়েম ফেসবুকে ডাকসু নেতৃবৃন্দের ওয়াকআউটের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হল থেকে ফ্যাসিবাদের আইকনের নাম পরিবর্তন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন ডাকসু নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী প্রশাসন ফ্যাসিবাদী গোষ্ঠী ও তাদের আইকনদের প্রতি আপোষকামিতা দেখিয়ে সিন্ডিকেটে পাশ হওয়া প্রস্তাবটি পুনরায় রিভিউত পাঠিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে দেয়। আজ তারা ফ্যাসিবাদের আইকনের নাম পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।’

শেয়ার করা এ ভিডিওতে দেখা যায়, সিনেট অধিবেশনে ডাকসু ভিপি কথা বলছেন। এসময় তাকে বলতে শোনা যায়, ‘স্টুডেন্টরা ট্রমাটাইজড। তারা যখন এ নামে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদেরকে ট্যাগিং করা হচ্ছে। তাদের ভিক্টিমাইজ করা হচ্ছে। যে শিক্ষার্থীরা বিজয় দিবসে ফুল দিতে স্মৃতিসৌধে শেখ মুজিবের ব্যানার নিয়ে গেল, সেই শিক্ষার্থীদের ব্যানার যখন ছিনিয়ে নেওয়া হল, তাদের পরিচয় কী হবে, এর জবাব কি দিবো?

তিনি বলেন, ‘আশেপাশের শিক্ষার্থীরা যে মতামত দিয়েছে সে মতামত নিয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গেলাম, পরবর্তীতে তারা এসএমটির মিটিং করল, সেখানে এপ্রুভ হল, পরবর্তীতে তারা বলল আমরা সিন্ডিকেট মিটিং করব, সিন্ডিকেট হওয়ার পরেও এটা সিনেটে মিটিং হলে সিদ্ধান্ত হবে। আজকে যখন সিনেটে আসলাম এখন আবার বলা হচ্ছে সিন্ডিকেট। এভাবে যদি শিক্ষার্থীদের পরিচয়ের কারণে বিক্ষিপ্ত করার সুযোগ করে দেওয়া হয়, সারা বাংলাদেশে বর্তমান সরকার আসার পরেও সংসদে বিল হয়েছে। প্রায় ১৮০টি অবকাঠামোর নাম পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদের আইকনদের নামে যে নাম গুলো ছিল।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের শিক্ষার্থীদের মতামত গুলোকে বারবার অগ্রাহ্য করা হচ্ছে, এবং আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়ার পরেও এদিনেও যেহেতু শিক্ষার্থীদের মতামতকে অগ্রহ্য করছে সুতরাং আমরা ছাত্র সঙসদের প্রতিনিধি হিসেবে আমরা এ প্রোগ্রাম থেকে ওয়াকআউট করলাম। ধন্যবাদ।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ঢাবি হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট সভা বয়কট করলেন ডাকসু নেতারা: সাদিক কায়েম

আপডেট সময় ১০:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬