গাজায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হতাহতদের কিছুক্ষণ আগে গাজা সিটির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলি বাহিনী গাজায় হামলা আরও জোরদার করার মধ্যেই সর্বশেষ এ প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























