ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মীমাংসার পরই ইবিতে ফের সংঘর্ষ, প্রক্টর, শিক্ষকসহ আহত ৭ Logo নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন Logo ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে : রুমন Logo প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী Logo মেট্রো রেলে ইন্টার্নশিপ করার সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ Logo জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর Logo ‘ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে যা হচ্ছে, তা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্রতত্ত্ব’ Logo ‘শক্তিশালী দলগুলোর বিপক্ষে সমানতালে লড়াই করাও বাংলাদেশের অগ্রগতির বড় প্রমাণ’ Logo ভারতের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনিয়া Logo ৩ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের, ভারতের লক্ষ্য ৪০৬

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

দীর্ঘ সাত দশকের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর একদিন আগে সোমবার তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যান। তার বয়স হয়েছিল ১০০ বছর।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সুফি ইউসুফ জানান, স্ত্রীর মৃত্যুর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। বুধবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, ‘তার (মাহাথিরের) অবস্থা এখন স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। একজন ১০১ বছর বয়সীর জন্য এই পরিস্থিতি মোটেও ভালো কিছু নয়।’

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ পেশায় চিকিৎসক ছিলেন। তিনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে।

মাহাথির সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে হৃদরোগজনিত সমস্যার কারণে তার বাইপাস সার্জারি করা হয়। গত জানুয়ারিতেও পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ এই নেতা দুই দফায় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পরে ২০১৮ সালে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মীমাংসার পরই ইবিতে ফের সংঘর্ষ, প্রক্টর, শিক্ষকসহ আহত ৭

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আপডেট সময় ০১:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬