ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী রাখা হবে।

সেই সঙ্গে সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কাজ করবে।’

আজ রবিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান।

নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে।’

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ম্যানসিটি ম্যাচের আগে বড় জয় পিএসজির, শীর্ষে মোনাকো

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

আপডেট সময় ০২:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬