ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ Logo সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী Logo সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি Logo সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo শরীরে চর্বি থাকা কেন জরুরি, কমে গেলে কী ক্ষতি হয় Logo ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের Logo নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিভীষিকাময়, সরকারের আত্মমূল্যায়ন জরুরি : সিপিবি Logo ‘শুভ জন্মদিন আপা’ লিখে পোস্ট, ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিন আবাসিক হলে কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ছেলেদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় শাহপরাণ হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ চলাকালীন ছাত্রদল নেতাকর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘লীগ লীগ করিস না, লীগ ফিরে আসবে না’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন। তিনি বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা আবাসিক হলে কমিটি দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শাবিপ্রবি ছাত্রদল ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের স্থান এই ক্যাম্পাসে হবে না। ছাত্রলীগ বা তাদের সঙ্গীদের যেকোনো চক্রান্ত রুখে দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬