ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাউন্ট এতনায় ফের অগ্ন্যুৎপাতে ৪ কিমি উঁচুতে ছাইয়ের কুণ্ডলী, রেড অ্যালার্ট জারি

ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট এতনা’য় আবারও তীব্র অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। অগ্ন্যুৎপাতের প্রভাবে আকাশজুড়ে সৃষ্টি হয়েছে প্রায় ৪ কিলোমিটার উঁচু ছাই ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী। উদ্ভূত পরিস্থিতিতে আকাশসীমায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি সিসিলির ব্যস্ততম কাতানিয়া বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অবতরণ স্থগিত করা হয়েছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এবং তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, বায়ুমণ্ডলে তীব্র আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ায় বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আকাশসীমার ‘সি-১’ সেক্টর বন্ধ করে রেড অ্যালার্ট জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ উভয় ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মাউন্ট এতনার ছাইয়ের কারণে স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট পুরোপুরি স্থগিত রাখা হয়। এর আগে পরিস্থিতি সামাল দিতে প্রতি ঘণ্টায় স্বাভাবিক ১২টি ফ্লাইটের বদলে সর্বোচ্চ ৪টি ফ্লাইট অবতরণের অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় অবতরণ পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত আসে।

ফ্লাইট চলাচল স্থগিতের আগমুহূর্তে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে নিকটবর্তী বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোতে অবতরণ করানো হয়। এছাড়া ভোলোতিয়া এয়ারের আরেকটি ফ্লাইটকেও বিকল্প হিসেবে কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১০:২০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬