ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০ Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও চার জনের সাক্ষ্য Logo অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ Logo ডিজায়ারে নেই, টাটা অ্যারিসে মিলছে ৫ আধুনিক ফিচার Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং Logo হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের Logo দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব এটার ভাগ সবাই পাবেন: আসিফ মাহমুদ Logo অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন Logo ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮

কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪

কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাটালাই তিয়েন্দে, যিনি সামরিক আদালতের প্রধান ছিলেন এবং লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া, যিনি সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে এক বিবৃতিতে বলেন, দুই জেনারেল কর্মকর্তার পাশাপাশি প্রতিনিধি দলের ১২ সদস্য ও বিমানের ক্রুরাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বিমানটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকভিট থেকে রাজধানী কিনশাসায় ফিরছিল। পথে কারিগরি ত্রুটি দেখা দিলে কেঞ্জে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই নিহত হন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এফোমি একেঙ্গে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ত্রিফোঁ কিন-কিয়ে মুলুম্বা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

কঙ্গোর সামরিক বাহিনী গত বছর থেকে দেশটির পূর্বাঞ্চলে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠীর মধ্যে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীরাও রয়েছে। একাধিক হামলার পর বিদ্রোহীরা ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি শহর দখল করে নেয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০

কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪

আপডেট সময় ০৪:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬