ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ বললেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ হিসেবে আখ্যা দিয়ে এর সব সদস্য দেশকে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আইসিসির কঠোর সমালোচনা করে ট্রাম্প আরো বলেন, ‘ওরা একদল দুষ্ট লোক।’

ভাষণে ট্রাম্প স্পষ্ট করেন যে, আমেরিকান কোনো সেনাসদস্য বা নাগরিককে এই আদালতের মুখোমুখি হতে দেওয়া হবে না। মার্কিন সার্বভৌমত্ব ও মার্কিন নাগরিকদের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই বলেও জানান তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ট্রাম্পের এই কড়া বক্তব্য এলো।

পরোয়ানার জবাবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আইসিসির বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং সংস্থাটিকে মার্কিন ডলারে লেনদেন বন্ধ করার মতো আরো কঠোর ব্যবস্থার কথা ভাবছে। আইসিসির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং ইউনেস্কোর কিছু নীতিরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বায়নপন্থী এসব সংস্থা অনেক দেশের নিজস্ব ঐতিহ্য ও সীমান্ত সুরক্ষাকে ক্ষুণ্ণ করছে।

ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপে জাতিসংঘে সংস্কার আনা হয়েছে, যার ফলে জাতিসংঘের ১৫ শতাংশ বাজেট কমানো গেছে এবং প্রায় ৪ হাজার আমলা ছাঁটাই করা সম্ভব হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী জাহাজে কার্বন কর বসানোর পরিকল্পনাও আটকে দিয়েছে আমেরিকা। নিজেকে বিশ্বায়নপন্থী এজেন্ডার বিরোধী হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই তার সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিয়ে আপস করবে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬