ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া Logo ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু Logo আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন Logo ৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক Logo ধর্ষণ মামলায় আদালতে আবেদন খারিজ, বিচারের মুখোমুখি হাকিমি Logo স্বার্থের সংঘাতকে থোড়াই কেয়ার ট্রাম্প পরিবারের Logo শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল Logo বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি Logo চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি আবাসিক বাড়িতে গভীর রাতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানিয়েছে, ডারবানের দক্ষিণে অবস্থিত কোয়ামাধুথা টাউনশিপে এই হামলার ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই হামলায় নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার আগে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র হামলাকারী টাউনশিপের একটি বসতবাড়িতে ঢুকে ভেতরে অবস্থানরত মানুষের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরেক ব্যক্তি প্রাণ হারান।

স্থান ত্যাগ করার আগে হামলাকারীরা বাড়িওয়ালার একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ভয়াবহ এই হামলার নেপথ্যের কারণ এখনও জানা যায়নি। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কিংবা জড়িত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১

আপডেট সময় ১২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬