ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতীয় স্পিনারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ Logo মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক Logo জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের Logo সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক Logo ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু Logo “তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী” Logo সস্তায় মানুষ ফ্ল্যাট কিনতে পারবে : শেখ মজিবুর রহমান ইকবাল Logo পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত Logo জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান: সর্বোচ্চ সতর্কতা জারি, সরিয়ে নেওয়া হচ্ছে ২০ লাখ মানুষ Logo “হুথিদের অস্ত্র দেওয়া বন্ধ করতে ইরানকে জি৭-এর নির্দেশ”

চুয়েটে মধ্যরাতে বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন।

গতকাল রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এই সিদ্ধান্তের খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সাধারণ নিয়মে রাত আটটার মধ্যেই ছাত্রীদের আবাসিক হলের ফটক বন্ধ হয়ে যায়। তবে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন।

মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষকদের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

রাত ১২টার দিকে মিছিলটি পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ভারতীয় স্পিনারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

চুয়েটে মধ্যরাতে বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা

আপডেট সময় ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬