ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে বিমান হামলায় ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সোমবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তান সরকার এই দাবি করে।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের দুটি প্রদেশে জঙ্গি গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। খবর রয়টার্স

এর কয়েক ঘণ্টা আগে, আফগান তালেবান কর্মকর্তারা অভিযোগ করেন, ইসলামাবাদ তাদের ভূখণ্ডে রাতভর বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

প্রায় তিন মাস দুই দেশের মধ্যে শান্ত অবস্থান বিরাজমান থাকার মাঝে এই হামলার তথ্য সামনে এলো। তালেবান-শাসিত আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান সরকারের পক্ষ ‘এই আগ্রাসনের যথাযথ জবাব দেবে।

নাম প্রকাশ না করার শর্তে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, হামলাগুলো আফগানিস্তানের পাক্তিকা ও কুন্দার প্রদেশে চালানো হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা জানালেও দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৭:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬