ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার Logo হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ Logo শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর Logo ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের Logo ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি Logo অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদ্মায় মিলছে না রুপালি ইলিশ, জীবিকা হারিয়ে দিশেহারা মানিকগঞ্জের জেলেরা Logo অপ্রতীমের নির্মম মৃত্যুতে তারকাদের আহাজারি, বিচারের দাবি Logo লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম Logo একজনের কারণেই মেসিকে বার্সায় ফেরানো যায়নি, হাটে হাঁড়ি ভাঙলেন জাভি

বাড়ছে সৌদি-হুতি উত্তেজনা, আবার হামলা-বিস্ফোরণ

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গতকাল শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণটি হুতিদের হামলার কারণে হয়েছে কিনা, তা জানা যায়নি। এ বিষয়ে এখনও কোনো পক্ষ কিছু বলেনি।

স্থানীয় বাসিন্দা ও বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বরাতে জানা যায়, বিমানবন্দরসংলগ্ন এলাকায় একটি জ্বালানি ট্যাঙ্কের আগুন নেভাতে দেখা গেছে অগ্নিনির্বাপন কর্মীদের। একই সঙ্গে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের বিঘ্ন ঘটার কথা জানায়। তবে সৌদি আরব কোনো তথ্য না দিলেও বার্তা সংস্থা এএফপি বলছে, সম্প্রতি ইয়েমেনে গৃহযুদ্ধের মাত্রা নতুন করে বৃদ্ধি পাওয়ার পর এটি রিয়াদে হুতি বিদ্রোহীদের সরাসরি হামলার একটি বড় ঘটনা।

ওই হামলা হওয়ার আগে বাসিন্দাদের ফোনে সতর্কবার্তা পাঠায় সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ। বার্তায় জানানো হয়, অঞ্চলটি শত্রুপক্ষের হামলার ঝুঁকিতে রয়েছে। এ জন্য সবাইকে ঘরের ভেতরে থাকার অনুরোধ জানানো হয়।

২৪ ঘণ্টায় হুতিদের ভূমিতে ২৬ হামলা

শুধু হুতিরা আঘাত হানছে না। সৌদি আরবও একাধিক আঘাত হেনেছে ইয়েমেনে। ধারণা করা হচ্ছে, হুতিদের হামলা সেটিরই জবাব হতে পারে। চলতি মাসে হুতি বিদ্রোহীরা ইয়েমেনে অভিযান চালিয়ে বিশাল এলাকা এবং কৌশলগত লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইয়েমেন সরকার ও তাদের প্রধান মিত্র সৌদি আরবকে তাদের অগ্রগতি ঠেকাতে হিমশিম খেতে দেখা যায়। হুতিদের নিয়ন্ত্রণে থাকা লক্ষ্যবস্তুগুলোতে সৌদি বিমানবাহিনী লাগাতার বোমাবর্ষণ করলেও বিদ্রোহীদের থামানো সম্ভব হয়নি। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুসারে, গত শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সৌদি আরব হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় অন্তত ২৬টি হামলা চালিয়েছে। ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের মধ্যে দুই পক্ষ একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে।

ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতি

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে, সম্প্রতি তাইজ প্রদেশের আল ওয়াজিয়াহ জেলায় হওয়া সংঘর্ষে তাদের বাহিনী ৩০ হুতি বিদ্রোহীকে হত্যা করেছে এবং ৬০ জনের বেশি মানুষকে আহত করেছে। চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে হওয়া সংঘর্ষে তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়। জাতিসংঘের তথ্যমতে, সেপ্টেম্বর মাসে নতুন করে শুরু হওয়া এই লড়াইয়ে এরই মধ্যে এক লাখ ২৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার শরণার্থী পার্শ্ববর্তী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছে।

সৌদি রপ্তানিতে হ্রাস

এদিকে চলমান অস্থিরতায় বৈশ্বিক বাণিজ্যের ওপরও ভয়াবহ হুমকি সৃষ্টি হয়েছে। বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্য রুট এখন কার্যত হুতিদের নজরদারিতে। জাহাজ চলাচল নজরদারি সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ওই রুটে সৌদি আরবের তেল রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার

বাড়ছে সৌদি-হুতি উত্তেজনা, আবার হামলা-বিস্ফোরণ

আপডেট সময় ১০:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬